বিশেষ মতিবেদক
বাংলাদেশ সরকার এইডস ও জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন এক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। “স্বাবলম্বী হউন, নিজের হাত থাকতে অন্যের দ্বারস্থ হবেন না”- এই শ্লোগান নিয়ে আসছে নিরাপদ যৌনতার নতুন ক্যাম্পেইন।
জানা গেছে প্রতি বছরই দেশের জন্যসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে এইডসের প্রকোপও বাড়ছে। এই সবই ঘটছে অনিরাপদ যৌনাচারের কারনে। পৃথিবীর বিভিন্ন দেশের আদলে বাংলাদেশেও সেইফ সেক্স বা নিরাপদ যৌনতার নানান ক্যাম্পেইন হয়েছে এর আগে। এতে তেমন সুফল পাওয়া যায় নি- কেননা দেশে ঘনঘন বিদুৎবিভ্রাটের কারনে অন্ধকারে কন্ডোম খুঁজে পেতে জনগনের যথেষ্ট অসুবিধা হয়।
এবার তাই সরকার নতুন শতকের ধ্যানধারনা মাথায় নিয়ে চালু করেছে নতুন ক্যাম্পেইন। এবারের নিরাপদ যৌনতা মূল প্রতিপাদ্য হচ্ছে- “সঙ্গমকে শুধু বল না”। সরকার মানুষজনকে কোন প্রকার যৌনসঙ্গম না করার জন্য উদ্বুদ্ধ করছে। বিভিন্ন গবেষণাতে দেখা গেছে “নো সেক্স” হচ্ছে সবচেয়ে ঝুঁকিহীন যৌনতা, এতে একাধারে এইডস ও জনসংখ্যা উভয় সমস্যারই সমাধান হবে।
বর্তমান সরকার চাইছেন যে দেশের মানুষ অন্য সব ব্যাপারের মত যৌনতা ব্যাপারেও সাবলম্বী হোক। আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছেন, আমরা চাইলে এর মাত্র একটি ব্যবহার করেই যৌনতায় পুরো সাবলম্বী হতে পারি। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে যে শরিয়া নিয়ম মেনে এই পদ্ধতি ব্যবহার করলে ধর্মীয় কোন বিধিনিষেধ নেই এতে।

হাতের যত্ন নিন, হাতকে ভালবাসুন
আরও জানা গেছে সকল প্রকার যৌনসঙ্গম বন্ধের লক্ষ্যে সরকার নতুন আইন সংসদে আনতে পারে। কিন্তু মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির নেতা হোসাইন মোহাম্মদ এরশাদ তড়িঘড়ি করে এই আইন পাশ করার বিরোধিতা করছেন। তিনি মনে করেন এই আইন বাকশালের মত আত্মঘাতি হতে পারে।