মতিরং ডেস্ক
সদ্য ইসলাম গ্রহণকারী হলিউড তারকা আঞ্জুমান আরা জলি আজ ইনডিয়া পাকিস্তান ম্যাচের পর এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ক্রিকেট ইহুদি নাছারাদের একটি চক্রান্ত মাত্র। এই খেলা মুসলমানকে ইবাদতের পথ থেকে সরিয়ে আনে। ব্রাহ্মন্যবাদী ভারত উপমহাদেশের মুসলমানদের আছর, মাগরিব ও এশার নামাজ আদায়ে বিঘ্ন ঘটানোর জন্যই দিবারাত্র ম্যাচের আয়োজন করেছে।

ক্রিকেট শয়তানের কুমন্ত্রনা: জলি
পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়দের প্রতি মুর্দাবাদ জানিয়ে জলি বলেন, তারা এই চক্রান্তের নির্বোধ সহায়ক। তিনি আফ্রিদির উদ্দেশ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আফ্রিদির মুখে দাড়ি আছে কিন্তু বুকে ইসলাম নাই। আছে শুধু লোম। সত্য ও সুন্দরের পথে থাকলে এভাবে তিন ওয়াক্ত সালাত আদায়ের ফরজ থেকে সরে গিয়ে ইহুদি নাছারাদের এই তথাকথিত ক্রিকেটে সময় নষ্ট করতো না আফ্রিদি। আফ্রিদি সত্যই মুসলমান কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আঞ্জুমান আরা জলি বলেন, শীঘ্রই তিনি পাকিস্তানে গিয়ে সরজমিন পরীক্ষা করে দেখবেন, আফ্রিদির মুসলমানি হয়েছে কি না।
জলির এই বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া কী তা জানতে চেয়ে মতিবেদক আমিনীর সঙ্গে যোগাযোগ করে তার ফোন বন্ধ পান।