মতিরং ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের পাশে এসে দাঁড়াতে চান ভারতীয় সুইম সুট মডেল পুনম পান্ডে।
আজ এক সংবাদ সম্মেলনে গ্রামীন ব্যাংকের এমডি পদ থেকে অপসারিত প্রবীন অর্থনীতিবিদের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি।
পুনম পান্ডে বলেন, ড. ইউনূস দরিদ্র বস্ত্রহীন নারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি নিজেও একজন বস্ত্রহীন নারী। তাই আজ ইউনূসের দুঃসময়ে তিনি চুপ করে গেলারিতে বসে মজা দেখতে পারেন না।

ইউনূসের পাশে পুনম পান্ডে
পুনম পান্ডে বলেন, আমার সমর্থনের ভাষা আমার নগ্ন দেহ। তাই ড. ইউনূসের জন্য আমি বিবস্ত্র হতে প্রস্তুত।
পুনম পান্ডে আশঙ্কা প্রকাশ করে বলেন, তিনি ইউনূসের জন্য বিবস্ত্র হতে চাইলেও তার জন্য বাংলাদেশ খুব একটা নিরাপদ জায়গা নয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুফতি আমিনী ও সদ্য ইসলাম গ্রহনকারী হলিউড তারকা আঞ্জুমান আরা জলির প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনূসের জন্য তিনি পেরিস বা লন্ডনে গিয়ে বিবস্ত্র হতে ইচ্ছুক।
ফ্রেন্ডস অব গ্রামীনে কেন যোগ দিচ্ছেন না, এমন এক প্রশ্নের জবাবে পুনম পান্ডে বলেন, এই ক্লাবটির সদস্যরা সবাই বৃদ্ধ। তারা জোয়ান ও সুপুরুষ হলে তিনি ক্লাবে নিয়মিত হাজিরা দিতেন।
ড. ইউনূসের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তার মুখপাত্র ইমেইলে জানান, পেরিস বা লন্ডনের টিকেট খরিদ করার জন্য গ্রামীন ব্যাংক পুনম পান্ডেকে ক্ষুদ্র ঋন দিতে প্রস্তুত।