মতিসন্ধানী রিপোর্ট
ইসলামী ঐক্যজোটের নেতা ফজলুল হক আমিনি পশ্চাৎদেশে কম তেল থাকার কারণে পুটু দেখানো থেকে বিরত আছেন বলে অনুসন্ধানী রিপোর্টে জানা গেছে। ভারতের বিশ্বকাপ জয়ের পরে মুম্বাইয়ের উনিশ বছর বয়েসি মডেল পুনম পান্ডের নগ্নতার ব্রাহ্মণ্যবাদী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই নেতা অনুরূপ ঘোষণা দিয়েছিলেন। গত সোমবারের হরতালের শেষে প্রেসক্লাবে সাংবাদিকদেরকে পুটু দেখানোর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণার বাস্তবায়ন দেখা যায় নি। এই বিষয়ে আমাদের অনুসন্ধানী রিপোর্টে অনেক চমকপ্রদক তথ্য বেরিয়ে এসেছে।
বিএনপি দলীয় প্রভাবশালী নেতা মোসাদ্দেক হোসেন ফালু গতকাল এই প্রতিবেদককে জানান যে আমিনির পশ্চাৎদেশের বড়ই করুণ অবস্থা। চারদলীয় জোট ক্ষমতাচ্যুত হওয়া আগে আমিনির পশ্চাৎদেশ অনেক তেল চুকচুকে ও চাকচিক্যময় ছিল।
“এই পশ্চাৎদেশের ভোক্তা হিসাবে আমি বলতে পারি যে এই বাকশালী শাসন আমিনিসহ অপরাপর অনেক আলেমের পশ্চাৎদেশই মরুভূমির মত করে ফেলেছে। যেই মাঠে একসময় সোনা দেখা যেত, তাতে এখন শুধুই ধূসর কেশরাশি, আগের সেই মসৃণতা নেই… ” হতাশার সুরে ফালু তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আরও জানা গেছে যে সদ্য ইসলাম ধর্ম গ্রহনকারী হলিউড নায়িকা আঞ্জুমানারা জলির পরামর্শ মোতাবেক আমিনি তার পশ্চাৎদেশ ওয়াক্সিং করতে চেয়েছিলেন কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পুনরায় তেল না জমা পর্যন্ত নিতম্বদেশে কোন প্রকার কিছু করা অত্যন্ত ঝুঁকি পূর্ণ হতে পারে। এই সব ভেবে আমিনি শেষ পর্যন্ত নগ্ন হওয়া থেকে বিরত আছেন।
“আমরা বিএনপি থেকে এই বস্ত্র উন্মোচন কর্মসূচিতে রাজী ছিলাম। কিন্তু পরে সার্বিক অবস্থা বিবেচনা করে আমিনি পিছিয়ে গেছেন।” বিএনপি শাসনামলকে সোনার সময় বলেও উল্লেখ করেন প্রভাবশালী এই নেতা।
“এই শাসনামলে পশ্চাৎদেশে তেল জমছে আওয়ামী আর সদ্য বাকশালী নেতাদের- বিএনপিসহ সকল বিরোধীদলগুলোর নেতাদের পশ্চাৎদেশে তেল কমছে। এগুলোর পেছনে ভারতের মদদ অবশ্যই আছে। আমাদের নেতা-কর্মীদের শুধু তেল নয় অনেকক্ষেত্রে পশ্চাৎদেশে চামড়া পর্যন্ত তুলে নিচ্ছে এই সরকারের পেটোয়া বাহিনী আর ছাত্রলীগ। ভারতের জয়ের পর সুরঞ্জিত বাবু কেন কাপড় খুলছেন না? ওনার পুটু তো এখন অনেক দর্শনীয়।” অনেকটা ক্ষোভ নিয়েই পালটা প্রশ্ন করেন ফালু।
হরতালের সারাদিনই আমিনি বাসায় বসে পুটুর যত্ন নিয়েছেন কিন্তু তাতেও সেটা দর্শনীয় হয় নি। এই ব্যাপারে মুঠোফোনে আমিনির সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। বেশ কয়েকবার চেষ্টার পরে তাকে পাওয়া যায়। এই প্রতিবেদক তাকে জিজ্ঞেস করেন যে- “মোসলমান হয়েও কেন তিনি জবানের বরখেলাপ করছেন?” এই প্রশ্নের উত্তরে আমিনি বিরক্ত হয়ে বলেন- ‘আমনে আমাত্তে বেশি বুজেন?’