নিজস্ব মতিবেদক
শাহবাগ আন্দোলনকে প্রতিরোধ করতে পাল্টা মঞ্চ নির্মানের হুমকি দিয়েছেন বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার মহিলা আমীর আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আজ মুন্সীগঞ্জের লৌহজং এ বৃহত্তর জামায়াতের কেডারদের হামলায় ক্ষতিগ্রস্ত কালী মন্দির পরিদর্শনে গিয়ে এ হুমকি দেন বেগম জিয়া।
খালেদা জিয়া বলেন, শাহবাগ আন্দুলন কুন মানুষের আন্দুলন নহে। উহা আওয়ামী নাস্তিকগনের আন্দুলন। শাহবাগে রেপ হচ্ছে, ড্রাগস হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। রাতভর সেখানে নাচ আর গান হয়। হিন্দু ষ্টাইলে মোমবাতি প্রজ্জলন করা হয়। আর তারা শুধু ফাসি ফাসি বলে চিতকার করে।

শাহবাগী ও মার্কিন নাস্তিকদের আচরনে ক্ষুব্ধ খালেদা
গন জাগরন মঞ্চের প্রতি ক্ষোভ প্রকাশ করে খালেদা বলেন, কিসের গন জাগরন কিসের মঞ্চ? পাশেই বংগবন্ধু মেডিকেলে কারা কক্ষে চিকিতসাধীন আল্লামা গোলাম আজম রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারেন না। এ মঞ্চ গন জাগরনের নয়, বরং গোলাম জাগরনের মঞ্চ। দিনে রাতে ২৪ ঘন্টা তাকে জাগাইয়া রাখার ফন্দি। এইসব মঞ্চ ফঞ্চ বন্ধ করতে হবে। নাহলে পাল্টা মঞ্চ বানাব।
মগবাজারে বৃহত্তর জামায়াতের নিয়ন্ত্রনাধীন এলাকায় শাহবাগের বিকল্প মঞ্চ মগবাজার আন্দোলন প্রস্তুত করা হবে ঘোষনা দিয়ে বেগম জিয়া বলেন, বৃহত্তর জামায়াতের কেডাররা ঝিমিয়ে পড়েছে। আন্দুলন সংগ্রামে তাদের কুন উতসাহ নাই। একটা মন্দির ঠিকমত ধ্বংস করতে পারে না অথচ মুখে খালি লম্বা লম্বা কথা। বৃহত্তর জামায়াতের লোকজন আমায় বলল, ধ্বংসপ্রাপ্ত কালী মন্দির পরিদর্শন করে আসেন। আমি এসে দেখি মন্দির ধ্বংস হয় নাই, খালি ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন এই মন্দির রিপেয়ারের টেকাটুকাও আমায় দিতে হবে। টেকা কি গাছে ধরে?

বিরুধী দলীয় নেত্রী সারাহ পালিনের সংগে উশৃংখল নাচ গানে মশগুল ওবামা
মার্কিন রাস্ট্রপতি বারাক ওবামার প্রতি বিষোদগার করে খালেদা জিয়া বলেন, আমি ইংরেজী ডিকশনারী দেখে দেখে একটা খুলা চিঠি লিখলাম দৈনিক নয়া ওয়াশিংটন দিগন্তে। বললাম, বারাক বাবু খুলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার কালী মিশেল এখন কোথায় কেমন আছে তুমি জান না, এক মুঠো ভাত পায় না খেতে তোমার মজিনা, তুমি জান না। বললাম, আপনি আসুন, বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠান, ক্ষমতা দখল করুন, বাকশালী দুঃশাসন হতে বাংলার জনগনকে মুক্ত করুন। সে পাত্তাই দিল না। সে এখন ইজরাইল যায়। আরে বেটা ইজরাইলে কি বাকশাল আছে না বাংলাদেশে বাকশাল আছে? কুনটা বেশী জরুরী? সালা নাস্তিক ঘোচু।
নাচ গান করে নাস্তিক বারাক ওবামা বখে গেছে বলে মন্তব্য করে বেগম জিয়া বলেন, লাইনে আসুন।
